সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার: জানাল ইসি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সংসদ নির্বাচনের আচরণবিধির খসড়া চূড়ান্ত করা হয়েছে। তবে এটি কার্যকর হবে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের পরই।” সভায় ইসি সচিব মো. আখতার আহমেদ ও এনআইডি মহাপরিচালক এসএম হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।
সানাউল্লাহ জানান, “পোস্টার বাদ দিয়ে এবার ব্যানার, বিলবোর্ড, লিফলেট ও অনলাইন মাধ্যমে প্রচারের অনুমতি থাকবে। তবে বিদেশি অর্থে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার নিষিদ্ধ থাকবে।”
নতুন আচরণবিধিতে আরও কিছু পরিবর্তন আনা হয়েছে জানিয়ে তিনি বলেন,“অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি উপদেষ্টা পরিষদের সদস্যদেরও এই বিধিমালার আওতায় আনা হয়েছে। কেউ যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি বা সদস্য হন এবং নির্বাচন করতে চান, তাহলে পদত্যাগ করতে হবে।”
তিনি আরও জানান, “রিটার্নিং কর্মকর্তারা একটি অভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করবেন, যেখানে প্রতিটি আসনের প্রার্থীরা তাদের নির্বাচনী ইশতেহার তুলে ধরতে পারবেন। এছাড়া মনোনয়নপত্র বাতিল সংক্রান্ত ধারা আরপিও’র ৯১(ঙ)-এর সঙ্গে আচরণবিধিতে যুক্ত করা হয়েছে।”
মতামত দিন