৪৮ ঘণ্টার আল্টিমেটাম, সচিবালয়ে আবারও উত্তপ্ত আন্দোলন।
বৃহস্পতিবার (১৯ জুন) সচিবালয়ের চার নম্বর ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে ফোরামের নেতারা এই আল্টিমেটাম ঘোষণা করেন। তারা জানান, শনিবারের মধ্যে দাবি না মানলে পরদিন রোববার থেকে শুরু হবে আরও বৃহত্তর কর্মসূচি। এর অংশ হিসেবে রোববার অর্থ মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
সমাবেশে বক্তারা সংশোধিত অধ্যাদেশকে ‘কালো আইন’ আখ্যা দিয়ে বলেন, এটি সরকারি কর্মচারিদের অধিকার হরণ করে। তারা অভিযোগ করেন, কোনো আলোচনাই না করে একতরফাভাবে এই অধ্যাদেশ জারি করা হয়েছে।
বিভিন্ন ভবন থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন শত শত কর্মকর্তা-কর্মচারি। বিক্ষোভে উপস্থিত কর্মচারিরা স্লোগানে স্লোগানে দাবি তোলেন— “কালো আইন মানি না, মানব না” এবং“অধিকার ছিনিয়ে নেয়া চলবে না”।
আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা।

মতামত দিন