পররাষ্ট্র সচিব হিসেবে আসাদ আলম সিয়ামের নিয়োগ,প্রজ্ঞাপন জারি।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ১৫তম বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ব্যাচের কর্মকর্তা আসাদ আলম সিয়াম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন। তার নিয়োগ আগামীকাল ২০ জুন থেকে কার্যকর হবে।
দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন সিয়াম সর্বশেষ ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি জাতিসংঘের ভিয়েনা কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফিলিপাইনে রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন।
এর আগে গত ২২ মে তৎকালীন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের স্থলাভিষিক্ত হয়ে জসীম উদ্দিন এ পদে নিয়োগ পান। তবে তাকে সরিয়ে মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলামকে অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই অস্থায়ী দায়িত্বের স্থলে এখন পূর্ণকালীন সচিব হিসেবে আসাদ আলম সিয়াম দায়িত্ব গ্রহণ করছেন।

মতামত দিন