সাভারের আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ দগ্ধ ৬ জন।
নিজস্ব প্রতিবেদক:
সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুর মন্ডল মার্কেট সংলগ্ন বাধিয়ারপাড় এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে। এতে একটি দুই তলা ভবন ধসে পড়ে অন্তত ছয়জন দগ্ধ হয়েছেন।
দগ্ধদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের দ্রুত নার্সারি ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিস্ফোরণের সময় ওই বাড়ির নিচতলার ভাড়াটিয়া জহুরুল ইসলামের রুমে গ্যাস জমে ছিল। দরজা-জানালা বন্ধ থাকায় সারা রাত গ্যাস ঘরে আটকে ছিল। রান্নার সময় আগুন জ্বালালে বিস্ফোরণ ঘটে। এতে ভবন ধসে পড়ে এবং অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।
জিরাবো মডেল ফায়ার সার্ভিসের ডিউটিম্যান আল রিফাত বলেন, “বিস্ফোরণের কারণ গ্যাস লিকেজ থেকে জমে থাকা গ্যাস। সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”
স্থানীয়রা জানান, বাড়িটি নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছিল। বিস্ফোরণের ধাক্কায় পাশের বাড়ির জানালার কাঁচও ভেঙে গেছে। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করছে।
মতামত দিন