ডেঙ্গুতে আরও ২১২ জন হাসপাতালে ভর্তি।
বুধবার (১৮ জুন) সকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৭ জুন) সকাল ৮টা থেকে বুধবার (১৮ জুন) সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।
বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, বরিশাল বিভাগে সর্বোচ্চ ১১০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ঢাকা সিটি করপোরেশনের বাইরের অংশে ২৩ জন, ঢাকা উত্তর সিটিতে ১৭ জন এবং দক্ষিণ সিটিতে ভর্তি হয়েছেন ৩৩ জন। চট্টগ্রাম বিভাগে ১৬ জন,খুলনা বিভাগে ১২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬ হাজার ৬৭৮ জন। এর মধ্যে মারা গেছেন ৩০ জন।
স্বাস্থ্য অধিদফতর সতর্ক করে বলেছে, বর্ষার শুরুতে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে। এজন্য নাগরিকদের মশা নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা এবং বাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে।
মতামত দিন