একদিনে হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত ২৪৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম মঙ্গলবার (১৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সর্বাধিক আক্রান্তের সংখ্যা বরিশাল বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায়, যেখানে একদিনে ১৩৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রামে ১৯ জন, ঢাকার বিভিন্ন এলাকায় (উত্তর ও দক্ষিণ মিলিয়ে) ৩৬ জন, রাজশাহীতে ২৪ জন এবং ময়মনসিংহে একজন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
চলতি বছরের জুন মাসের প্রথম ১৭ দিনে মোট ২ হাজার ১২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, আর মারা গেছেন ৭ জন। জানুয়ারি থেকে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৬৬ জনে। এর মধ্যে ৫৯.২ শতাংশ পুরুষ এবং ৪০.৮ শতাংশ নারী।
গত ২৪ ঘণ্টায় ২০৯ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এখন পর্যন্ত ৫ হাজার ৬৯৮ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
মাসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারিতে আক্রান্ত হয়েছিলেন ১,১৬১ জন এবং মারা যান ১০ জন। ফেব্রুয়ারিতে ৩৭৪ জন আক্রান্ত ও ৩ জনের মৃত্যু হয়। মার্চে ৩৩৬ জন আক্রান্ত হলেও কোনো মৃত্যু হয়নি। এপ্রিল মাসে ৭০১ জনের সংক্রমণ ও ৭ জনের মৃত্যু হয়। মে মাসে ১ হাজার ৭৭৩ জন আক্রান্ত হন এবং মৃত্যু হয় ৩ জনের।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও জটিল হতে পারে, তাই এখনই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

মতামত দিন