ঢাকায় ফের অস্ট্রেলিয়ার ভিসা চালু ,ধন্যবাদ প্রধান উপদেষ্টা ইউনূসের।
মঙ্গলবার (১৭ জুন) যমুনায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে অস্ট্রেলিয়ার নবনিযুক্ত হাইকমিশনার সুসান রাইল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি, সুষ্ঠু নির্বাচন আয়োজন, দ্বিপক্ষীয় বাণিজ্য উন্নয়ন এবং রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু নিয়ে বিস্তারিত কথা হয়।
ড. ইউনূস জানান, আগামী জুলাইয়ে ‘জুলাই চার্টার’ ঘোষণার মধ্য দিয়ে জাতীয় ঐক্যের রূপরেখা উপস্থাপন করা হবে। নতুন ভোটারদের অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনই এই সরকারের লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়াতে ইউএনডিপির মাধ্যমে ২ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়া ভবিষ্যতেও কাজ করে যাবে বলে আশ্বাস দেন হাইকমিশনার সুসান রাইল।
প্রধান উপদেষ্টা বলেন, ‘বিশ্বব্যবস্থায় আজ মানবিক সংকটের বাস্তবতা বিবেচনায় একে অপরের পাশে থাকা জরুরি। অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশের সহযোগিতা আমাদের জন্য তাৎপর্যপূর্ণ।’

মতামত দিন