পুলিশের অতিরিক্ত ৪ ডিআইজি বদলি।
ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসেই পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার চার কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। রোববার (১৫ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই সংক্রান্ত আদেশ জারি করা হয়।
বদলিকৃত কর্মকর্তারা হলেন—আলি আকবর খান, মোহাম্মদ শামসুল হক, নজরুল ইসলাম ও রুমানা আক্তার।
প্রজ্ঞাপনে বলা হয়, আলি আকবর খান, মোহাম্মদ শামসুল হক এবং নজরুল ইসলামকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এ অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, সিআইডির অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্বে থাকা রুমানা আক্তারকে বদলি করা হয়েছে ঢাকার রিজার্ভ পুলিশ ফোর্স (আরআরএফ)-এর কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) হিসেবে।
পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, এই বদলিগুলো নিয়মিত প্রশাসনিক রদবদলের অংশ। জনস্বার্থে জারি করা আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
মতামত দিন