পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাসের ধাক্কায় ট্রাক দুর্ঘটনা,২জন নিহত।
শুক্রবার (১৩ জুন) রাত ১১টার দিকে পদ্মা সেতুর ২ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান,খুলনাগামী ইমাদ পরিবহনের একটি বাস পেছন থেকে একটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন এবং পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।
নিহতদের একজনের নাম রাকিব জামাদ্দার, যিনি খুলনার বাসিন্দা। অপরজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর ট্রাক থেকে রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ায় সড়ক পিচ্ছিল হয়ে যায়, যার ফলে সেতু এলাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে নেয় এবং রাস্তা পরিষ্কার করে।
ফলে রাত ১১টা থেকে প্রায় পৌনে ১টা পর্যন্ত পদ্মা সেতুর ঢাকামুখী লেন বন্ধ থাকে। এতে সেতুর দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।
প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এমন ঝুঁকি এড়াতে ট্রাফিক নিয়ন্ত্রণে আরও কড়াকড়ি আরোপ করা হবে।
মতামত দিন