হজ শেষে ফিরলেন ১২ হাজারের বেশি বাংলাদেশি।
হজ বিষয়ক হেল্প ডেস্ক শুক্রবার (১৩ জুন) সকালে প্রকাশিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানায়। তথ্য নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন, বাংলাদেশ হজ অফিস (ঢাকা ও সৌদি আরব)।
ফেরত আসা হাজিদের বহনে এ পর্যন্ত ৩৩টি হজ ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮টি ফ্লাইটে ফিরেছেন ২ হাজার ৯০৮ জন, সৌদি এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে ৪ হাজার ৭৫২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৩টি ফ্লাইটে ফিরেছেন ৫ হাজার ২১৭ জন হাজি।
এদিকে হজযাত্রায় গিয়ে এ পর্যন্ত ২৬ বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ২৩ জন পুরুষ ও ৩ জন নারী। মৃত্যুর সময় তারা অবস্থান করছিলেন—মক্কায় ১৭ জন, মদিনায় ৮ জন এবং পবিত্র আরাফার ময়দানে ১ জন।
চলতি বছর সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট ছেড়ে যায় ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট ৩১ মে। সবমিলিয়ে এবার বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১৫৭ জন হজে অংশ নেন। হজ শেষে দেশে ফেরার ফিরতি ফ্লাইট চলবে ১০ জুলাই পর্যন্ত
মতামত দিন