পবিত্র হজ শেষে দেশে ফিরলেন ৪ হাজারের বেশি হাজি।
হজ আইটি হেল্প ডেস্ক জানায়, মঙ্গলবার (১০ জুন) দিনগত রাত ৩টা পর্যন্ত দেশে ফিরেছেন মোট ৪ হাজার ৪০৮ জন হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফিরেছেন ৪১৯ জন, সৌদি এয়ারলাইন্সে ১ হাজার ৫৫৭ জন এবং ফ্লাইনাসে ২ হাজার ৪৩২ জন। অন্যান্য এয়ারলাইন্সে ফিরেছেন আরও ৪১৯ জন।
এদিকে, হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কা, মদিনা ও আরাফায় মোট ২২ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২০ জন পুরুষ ও ২ জন নারী। মক্কায় মারা গেছেন ১৪ জন, মদিনায় ৭ জন এবং আরাফায় ১ জন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন ধর্মপ্রাণ মুসল্লি হজ পালনে সৌদি আরবে যান। হজ ফ্লাইট শুরু হয় ২৮ এপ্রিল এবং ফিরতি ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

মতামত দিন