ডেঙ্গুর ছোবল বরিশালে তীব্র, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৮৮ জন।
বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
তবে স্বস্তির বিষয়, নতুন করে কারো মৃত্যু হয়নি। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ২৩ জন।
বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, চট্টগ্রাম বিভাগে ১১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন, রাজশাহীতে ১ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ১ জন আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৬৮ জন। বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৪ হাজার ৮৩২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের ১১ জুন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩০৩ জনে। এদের মধ্যে ৫৯.৭ শতাংশ পুরুষ এবং ৪০.৩ শতাংশ নারী।
২০২৪ সালে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। আর ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং প্রাণ হারিয়েছিলেন ১ হাজার ৭০৫ জন।
বিশেষজ্ঞরা বরিশালের ডেঙ্গু পরিস্থিতিকে ঘিরে নতুন করে সতর্কবার্তা দিচ্ছেন এবং দ্রুত স্থানীয় পর্যায়ে প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিচ্ছেন।
মতামত দিন