শুরু হচ্ছে ফিরতি হজ ফ্লাইট, এবার হজে অংশ নিয়েছেন ৮৭ হাজারের বেশি।
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এবার শুরু হচ্ছে বাংলাদেশি হজযাত্রীদের দেশে ফেরার যাত্রা।
মঙ্গলবার (১০ জুন) থেকে ফিরতি ফ্লাইট চালু হচ্ছে, যা আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন মুসল্লি হজে অংশ নিয়েছেন। ধর্মপ্রাণ এই যাত্রীদের মধ্যে সৌদি আরবে অবস্থানকালে ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৯০ জন হজযাত্রী চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে আরও ২৩ জন সৌদি আরবের সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে হজ মিশনের বরাতে জানা গেছে।
বাংলাদেশি হজযাত্রীদের ফিরিয়ে আনতে সৌদি আরব ও বাংলাদেশ উভয় দেশের সরকার একাধিক সমন্বিত উদ্যোগ নিয়েছে। ঢাকায় অবতরণে সুবিধা দিতে হজ অফিস, স্বাস্থ্য বিভাগ, বিমানবন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

মতামত দিন