চিকিৎসা শেষে দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ।
নিজস্ব প্রতিবেদক:
চিকিৎসা নিতে থাইল্যান্ডে অবস্থান শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার (৮ জুন) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন।
পরে রাত ৩টার দিকে তিনি বিমানবন্দর ত্যাগ করেন।
সংশ্লিষ্ট একটি ইমিগ্রেশন সূত্র তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে।
সোমবার (৯ জুন) সকালে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ গণমাধ্যমকে জানান, আবদুল হামিদ সম্পূর্ণ সাধারণ যাত্রীর মতোই দেশে প্রবেশ করেছেন। বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, বিমান থেকে নামার সময় তাকে হুইলচেয়ারে করে নামানো হয়।
এর আগে, গত ৭ মে রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
মতামত দিন