ইউনূসের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ে সেনা ও নৌবাহিনী প্রধান
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সেনা ও নৌবাহিনী প্রধান।
শনিবার (৭ জুন) দুপুরে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় গিয়ে সস্ত্রীক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান।
একইদিনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও স্ত্রীকে সঙ্গে নিয়ে যমুনায় যান এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে শনিবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “ঢাকার রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং তার স্ত্রী।”
সাক্ষাতের সময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।

মতামত দিন