বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকী আর নেই।
নিজস্ব প্রতিবেদক:
শনিবার (৭ জুন) দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে হাসপাতালে ভর্তি ছিলেন নাসরিন সিদ্দিকী।
দলীয় সূত্রে জানা গেছে, মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে রোববার (৮ জুন) বাদ জোহর টাঙ্গাইলের পিটিআই মাঠে। দ্বিতীয় জানাজা হবে তার গ্রামের বাড়ি কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে, বাদ আসর।
নাসরিন কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। রাজনীতিতে স্বামীর পাশে সক্রিয় ভূমিকা পালন করেছেন দীর্ঘদিন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

মতামত দিন