বৃষ্টিভেজা ঈদের দিনে শহীদ পরিবারে কোরবানির মাংস পৌঁছে দিলেন এনসিপি নেতা :হাসনাত আব্দুল্লাহ|
শনিবার (৭ জুন) ঈদের নামাজ শেষে এনসিপির আয়োজনে জুলাই বিপ্লবের ১৪ জন শহীদ ও ৬০ জন আহতের পরিবারের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে মাংস বিতরণ করেন তিনি।
ঈদের জামায়াতে অংশ নেন তিনি দেবিদ্বার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। নামাজ শেষে শহরের নিউমার্কেট এলাকায় শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে চারটি গরু কোরবানি দেন। এরপর মাংস বৃষ্টিতে ভিজে নিজ হাতে পৌঁছে দেন প্রত্যেক পরিবারের দোরগোড়ায়। মাংস বিতরণের সময় তিনি শহীদ পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
বৃষ্টিভেজা অবস্থায় কোরবানির মাংস বিতরণের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা প্রশংসায় ভাসান তাকে। কেউ কেউ বলেন, "এই কাজটিই রাজনীতির আসল মানবিকতা।"
মাংস বিতরণ শেষে হাসনাত আব্দুল্লাহ বলেন, "আজ শহীদ রুবেল ও সাব্বিরের পরিবারের পাশে দাঁড়াতে পেরে আমি কৃতজ্ঞ। ঈদের এই দিনে আমরা তাদের কষ্ট ভাগাভাগি করার চেষ্টা করেছি। তাদের আত্মত্যাগ আমাদের জন্য বড় দায়িত্ব রেখে গেছে। দেশ গঠনে, ন্যায়ের পক্ষে, শহীদদের রক্তের ঋণ শোধ করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
তিনি আরও জানান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ইতোমধ্যে জানিয়েছেন, যদি এপ্রিল মাসে নির্বাচন দিতে হয়, তবে চলতি বছরের জুলাইয়ের মধ্যেই জাতীয় ঐকমত্যের ভিত্তিতে ‘ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’ প্রকাশ করতে হবে। এ লক্ষ্যে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন এবং একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
কোরবানির এই কর্মসূচিতে এনসিপির স্থানীয় নেতাকর্মীরাও অংশ নেন এবং শহীদ পরিবারগুলোর সঙ্গে ঈদের সময় কাটান।
মতামত দিন