জাতীয়
ছবি: সংগৃহীত

বিভাগীয় শহরগুলোতে ঈদুল আজহার প্রধান জামাতের সময়সূচি ঘোষণা।

নিজস্ব প্রতিবেদক:

দেশের অন্যতম বড় ঈদ জামাতের আয়োজন এবারও হচ্ছে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। শনিবার (৭ জুন) সকাল ৯টায় জামাত অনুষ্ঠিত হবে।
ইমামতি করবেন মাওলানা আবুল খায়ের মো. সাইফুল্লাহ। যাতায়াতের সুবিধায় চালু থাকবে দুটি ‘শোলাকিয়া স্পেশাল’ ট্রেন।

এদিকে শোলাকিয়ার সঙ্গে প্রতিযোগিতায় থাকা দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মাওলানা মাহফুজুর রহমান।

বিভাগীয় শহরগুলোতে ঈদ জামাতের সময়সূচি:

  • চট্টগ্রাম: জমিয়তুল ফালাহ মসজিদে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সাড়ে ৮টায়।

  • রাজশাহী: হযরত শাহ মখদুম (র.) ঈদগাহ ময়দানে জামাত সকাল সাড়ে ৭টায়।

  • খুলনা: সার্কিট হাউস মাঠে জামাত সকাল সাড়ে ৭টায়; খারাপ আবহাওয়ায় বিকল্প স্থান খুলনা টাউন জামে মসজিদ।

  • বরিশাল: বান্দ রোড হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়; চরমোনাই দরবারে সকাল ৯টায়।

  • সিলেট: শাহী ঈদগাহে সকাল ৮টায় প্রধান জামাত; আরও কয়েকটি জামাত হবে বন্দরবাজার ও আলীয়া মাদ্রাসা মাঠে।

  • রংপুর: কালেক্টরেট ঈদগাহ মাঠে প্রধান জামাত সকাল ৮টায়; বিকল্প জামাত জেলা মডেল মসজিদে সাড়ে ৮টায় ও ৯টায়।

  • ময়মনসিংহ: আঞ্জুমান ঈদগাহ মাঠে জামাত সাড়ে ৭টায় ও সাড়ে ৮টায়; বড় মসজিদ ও অন্যান্য স্থানে আরও জামাত আয়োজন।

প্রতিটি নগরে স্থানীয় প্রশাসন ও ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন করেছে।

মতামত দিন