ঈদুল আজহার প্রধান জামাতের সময় জানাল ডিএসসিসি।
বৃহস্পতিবার (৫ জুন) সকালে ঈদ উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএসসিসির প্রশাসক শাহজাহান মিয়া। তিনি বলেন, জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে বর্ষাকালের কথা মাথায় রেখে বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে—আবহাওয়া অনুকূল না থাকলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও ব্রিফিংয়ে পরিকল্পনার কথা তুলে ধরেন প্রশাসক।তিনি জানান, কোরবানির পর ১২ ঘণ্টার মধ্যেই ডিএসসিসি এলাকায় সব বর্জ্য অপসারণ করা হবে। এ লক্ষ্যে ১০ হাজার পরিচ্ছন্নতাকর্মী ও পর্যাপ্ত যানবাহন প্রস্তুত রয়েছে।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জিল্লুর রহমানসহ সংস্থার বিভাগীয় প্রধান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মতামত দিন