জাতীয়
ছবি: সংগৃহীত

৯ জুন ৪ দিনের জন্য যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড.ইউনূস।

নিজস্ব প্রতিবেদক:

আগামী ৯ জুন চারদিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় এই সফরে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং বার্কিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সফর শেষে ১৪ জুন তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

বুধবার (৪ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী।

তিনি বলেন,যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক অনেক গভীর ও জটিল। এই সফরে নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার সুযোগ তৈরি হবে। বিশেষ করে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরানোর বিষয়টি আলোচনায় আসবে।”এছাড়া বৃটিশ রাজা তৃতীয় চার্লসের সাথে বার্কিং হাম প‍্যালেসে সাক্ষাতও করবেন তিনি।

প্রধান উপদেষ্টার এই সফরে বাংলাদেশ থেকে পাচার হওয়া সম্পদ ফেরত আনার বিষয়ে যুক্তরাজ্যের সংশ্লিষ্ট মহলের সঙ্গে কথা বলার পরিকল্পনাও রয়েছে। এ ছাড়া সফরকালে তাঁর সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো বৈঠক হবে কি না, সে বিষয়ে সরকারের কাছে নির্ভরযোগ্য তথ্য নেই বলে জানান সচিব।

এ সফরে ড. ইউনূসকে সম্মানজনক “কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড” প্রদান করা হবে। আগামী ১২ জুন রাজা তৃতীয় চার্লস নিজেই এই সম্মাননা তুলে দেবেন তাঁর হাতে।

মতামত দিন