ঈদুল আজহা উপলক্ষে ৭ জুন মেট্রোরেল চলাচল বন্ধ।
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৭ জুন শনিবার দিনব্যাপী মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ঈদের পরদিন ৮ জুন থেকে সীমিত সময়সূচিতে ট্রেন চলবে।
৪ জুন বুধবার ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ জুন ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকবে।তবে ৮ জুন রবিবার সকাল ৮টা থেকে ট্রেন চলবে ৩০ মিনিট অন্তর ব্যবধানে । ৯ জুন থেকে মেট্রোরেল চলাচল চলবে সরকারি ছুটির দিনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী।
ঈদ উপলক্ষে যাত্রীদের যাতায়াত স্বাচ্ছন্দ্যময় করতে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মতামত দিন