জাতীয়
ছবি: সংগৃহীত

ঈদে চাঁদাবাজি ও ভাড়া নৈরাজ্য ঠেকাতে পুলিশ সদস্যদের ছুটি বাতিল।

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের সব ধরণের ছুটি বাতিল করেছে সরকার। মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ঈদের ১০ দিনের ছুটিকে ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ থাকবে সর্বোচ্চ সতর্কতায়।

ঈদযাত্রা নিরাপদ করতে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, “চাঁদাবাজি বা অতিরিক্ত ভাড়া আদায়— কোনো অনিয়মই সহ্য করা হবে না।যেই হোক না কেন, দলের নাম ব্যবহার করলেও ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও জানান,ঈদের সময় ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় নামানো হলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায় করলে সঙ্গে সঙ্গে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আশ্বাস দেন, “গত ঈদের মতো এবারও যাত্রা নির্বিঘ্ন রাখতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।”

মতামত দিন