একযোগে বদলি ২৫২ বিচারক, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ।
প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন বিভাগের উপসচিব (প্রশাসন-১) এ এফ এস গোলজার রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়, বদলিকৃতদের মধ্যে রয়েছেন ৩০ জন জেলা ও দায়রা জজ ও সমমর্যাদার কর্মকর্তা, ৩৮ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ও সমমর্যাদার কর্মকর্তা, ২২ জন যুগ্ম জেলা ও দায়রা জজ ও সমমর্যাদার কর্মকর্তা এবং ১৬২জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে জেলা ও দায়রা জজ,মহানগর দায়রা জজ,চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট,পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা,দপ্তর প্রধান মনোনীত কর্মকর্তা।
এতে আরও বলা হয়,সংশ্লিষ্ট বিচারকদের আগামীকাল ৩ জুনের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার সংশ্লিষ্ট জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা/দপ্তর প্রধান মনোনীত কর্মকর্তার কাছে অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ করা হলো।
আইন মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে এই রদবদল কার্যকর করা হয়েছে।

মতামত দিন