জাতীয়
ছবি: সংগৃহীত

টঙ্গী ও আশপাশের এলাকায় মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না।

নিজস্ব প্রতিবেদক:

টঙ্গীর নিমতলী ব্রিজ সংলগ্ন রেলক্রসিং এলাকায় ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের কাজ চলায় মঙ্গলবার (৩ জুন) দিনের একাংশজুড়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে টঙ্গী ও আশপাশের কয়েকটি এলাকায়।

সোমবার (২ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্ষতিগ্রস্ত ৬ ইঞ্চি ব্যাসের উচ্চচাপ গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও প্রতিস্থাপন কার্যক্রম পরিচালনা করা হবে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত।এতে নিরবচ্ছিন্ন ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে উল্লেখিত এলাকাগুলোতে।

যেসব এলাকায় গ্যাস থাকবে না সেগুলো হলো—টঙ্গী বিসিক শিল্পনগরী, পাগাড়, মরকুন, শিলমুন, মাজুখান বাজার, আরিচপুর, গোপালপুর ও তালটিয়া বাজার। সব শ্রেণির গ্রাহক—বাণিজ্যিক, আবাসিক ও শিল্প—এই সময়ের জন্য গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হবেন।

তিতাস কর্তৃপক্ষ এ সময় গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে এবং সহযোগিতাও কামনা করেছে।

মতামত দিন