নদ-নদীর পানি বেড়েই চলেছে, সিলেটে বিপৎসীমার ওপরে ৬ পয়েন্টে প্রবাহ।
রোববার (১ জুন) সংস্থাটি এক সর্বশেষ তথ্য হালনাগাদে জানিয়েছে, সিলেটের কানাইঘাটে সুরমা নদীর পানি বিপৎসীমার ৮৩ সেন্টিমিটার ওপরে, বিয়ানীবাজারের শেওলা পয়েন্টে কুশিয়ারা ১৯ সেন্টিমিটার ওপরে এবং জকিগঞ্জের অমলশীদ পয়েন্টে কুশিয়ারা নদী ১৪৩ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে।
এছাড়া, মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদীর পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার ও রাজনগরের কামারচক পয়েন্টে ২৯ সেন্টিমিটার ওপরে রয়েছে। একইভাবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহমাদাবাদ পয়েন্টে খোয়াই নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার অতিক্রম করেছে।
এদিকে, সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নগরীতে রেকর্ড হয়েছে ৪০৪.৮ মিলিমিটার বৃষ্টিপাত। রোববার সকাল ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত মোট প্রায় ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন।
পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে এবং প্রয়োজন হলে নিচু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রস্তুতিও নেওয়া হয়েছে।

মতামত দিন