জাতীয়
ছবি: সংগৃহীত

সিলেটের সাদা পাথরে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা।

নিজস্ব প্রতিবেদক:

সিলেটে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ক্রমেই খারাপের দিকে যাচ্ছে বন্যা পরিস্থিতি। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় পাহাড়ঘেরা জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘সাদা পাথর’ এ পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন।

রোববার (১ জুন) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার স্বাক্ষরিত  এক নির্দেশনায় জানানো হয়, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের ফলে ধলাই নদীর পানি ক্রমাগত বাড়ছে এবং আশপাশের পর্যটন স্পটগুলো প্লাবিত হয়ে পড়েছে। জননিরাপত্তার স্বার্থে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাদা পাথর পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, আবহাওয়া ও নদীর পানি স্বাভাবিক হলে পরবর্তীতে আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে এই স্থানটি।

এদিকে, স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে,বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বিপদাপন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে প্রস্তুতি নেওয়া হয়েছে।

মতামত দিন