জাতীয়
ছবি: সংগৃহীত

গাজীপুরে রেলক্রসিংয়ে ট্রাকে ট্রেনের ধাক্কা, অল্পের জন্য রক্ষা।

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরে রেলক্রসিংয়ে আটকে থাকা একটি মালবাহী ট্রাকে ধাক্কা দিয়েছে তিতাস কমিউটার ট্রেন। শনিবার (৩১ মে) সন্ধ্যায় সংঘটিত এ ঘটনায় কেউ হতাহত না হলেও ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেছে এবং কিছু সময়ের  জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মালবাহী ট্রাকটি রেললাইন পার হওয়ার সময় হঠাৎ আটকে পড়ে।বৃষ্টির কারণে রেললাইনের মাঝখানের মাটি সরে যাওয়ায় ট্রাকটি নড়াতে দীর্ঘ সময় ব্যর্থ চেষ্টা চালান চালক ও স্থানীয়রা। ঠিক তখনই আসে তিতাস কমিউটার ট্রেন, যা সরাসরি ট্রাকটিকে ধাক্কা দেয়।

ঘটনার পর ঢাকাগামী ও সিলেটগামী রুটে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকে, যার ফলে দু'পাশে  আটকা পড়ে কয়েকটি ট্রেন এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এলাকাবাসীর অভিযোগ,শুধু এই ক্রসিংই নয়,, জেলার একাধিক রেলক্রসিং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রায় প্রতিদিনই এসব স্থানে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। অবিলম্বে রেলক্রসিংগুলোর সংস্কার ও সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

মতামত দিন