রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে পশুবাহী ট্রাক খাদে,দুই ব্যবসায়ী নিহত।
শনিবার (৩১ মে) দুপুর দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন—কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকার মধুপুরের কফিলউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫০) এবং পশ্চিম আব্দাল এলাকার রফিক হোসেন (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী গরুবোঝাই ট্রাকটি কালুখালীর 'বাংলাদেশ' হাট মোড়ে পৌঁছালে একটি ইজিবাইককে পাশ দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি রাস্তা থেকে ছিটকে পাশের পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকের নিচ থেকে দুই ব্যবসায়ী ও দুইটি গরুর মৃতদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সময় ট্রাকে চালকসহ মোট ১১ জন ব্যক্তি ও ১৪টি গরু ছিল। আহতদের উদ্ধার করে পাংশা ও কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ বলেন, দুর্ঘটনায় দুই ব্যবসায়ী ও দুইটি গরু প্রাণ হারিয়েছে। চালকের বেপরোয়া আচরণকেই দুর্ঘটনার জন্য দায়ী করা হচ্ছে। দুর্ঘটনার পর চালক কৌশলে পালিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

মতামত দিন