ভুয়া ডিগ্রির অভিযোগে আলোচিত বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খান সাময়িক বরখাস্ত।
ঢাকা,আজ মঙ্গলবার ২৭ মে ২০২৫:
বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (বিআরআইসিএম)-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মালা খানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
অভিযোগ রয়েছে, মালা খান একটি অননুমোদিত প্রতিষ্ঠান থেকে পিএইচডি ডিগ্রি গ্রহণ করেছেন এবং সেই ভিত্তিতে বিআরআইসিএমে চাকরি নিয়েছেন। বিষয়টি তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয় ১৫তম পরিচালনা পর্ষদ।
তদন্তের দায়িত্বে থাকা ১৩তম পরিচালনা পর্ষদ গঠিত কমিটি মালা খানের ডিগ্রি ও নিয়োগ সংক্রান্ত নানা অসঙ্গতির তথ্য উঠে আনে। এর ভিত্তিতে সিদ্ধান্ত হয় তাকে বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থার আওতায় আনা হবে।
এ বিষয়ে মালা খান দাবি করেছেন, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন।
বিআরআইসিএম-এর মহাপরিচালক অনুপম বড়ুয়া জানিয়েছেন, “সচিবালয়ের নির্দেশনা অনুযায়ী আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

মতামত দিন