জাতীয়
ছবি: সংগৃহীত

ঈদযাত্রার টিকিট বিক্রি শুরু, প্রথম দিনেই ২ কোটির বেশি অনলাইন হিট।

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৭ জুন ঈদ  হবে ধরে নিয়ে আজ রোববার (২৫ মে) ৪ জুনের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।

প্রথম দিনেই টিকিটের জন্য রেলওয়ের অনলাইন সাইটে হিট পড়েছে প্রায় ২ কোটি ৭৬ লাখ।

রেলওয়ের তথ্য অনুযায়ী, আজ সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি। সকাল সাড়ে ৮টা পর্যন্ত পশ্চিমাঞ্চলের জন্য ১৪ হাজার ৪৮৫টি টিকিট বিক্রি হয়েছে।

চলতি বছরের ঈদযাত্রায় ৪ জুনের জন্য বরাদ্দ রাখা হয়েছে মোট ৩৪ হাজার ২০টি আসন। এর মধ্যে পশ্চিমাঞ্চলের ২১টি ট্রেনের জন্য ১৭ হাজার ৪৪৪টি এবং পূর্বাঞ্চলের ২৪টি ট্রেনের জন্য বরাদ্দ ১৬ হাজার ৫৭৬টি। দেশের মোট রেলনেটওয়ার্কে ঈদের সময় যাতায়াতের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৬৬৫টি আসন।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিনের মতো অনলাইনেই ঈদের সব টিকিট সংগ্রহ করতে হবে যাত্রীদের।যাত্রীদের সুবিধার্থে সিদ্ধান্ত হয়েছে, পশ্চিমাঞ্চলের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে।

ঈদের আগের অন্যান্য দিনের টিকিট বিক্রির সময়সূচি হলো:

  • ২৬ মে: ৫ জুনের টিকিট

  • ২৭ মে: ৬ জুনের টিকিট

  • ৩০ মে: ৯ জুনের টিকিট (ঈদের পর ফেরত যাত্রার শুরু)

  • ৩১ মে: ১০ জুনের টিকিট

  • ১ জুন: ১১ জুনের টিকিট

  • ২ জুন: ১২ জুনের টিকিট

  • ৩ জুন: ১৩ জুনের টিকিট

  • ৪ জুন: ১৪ জুনের টিকিট

  • ৫ জুন: ১৫ জুনের টিকিট

বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে যাত্রীদের উদ্দেশ্যে বলা হয়েছে, নির্ধারিত সময়ে অনলাইনে প্রবেশ করে ধৈর্য ধরে টিকিট সংগ্রহ করতে হবে। অতিরিক্ত চাপে সাইটে কিছুটা সমস্যা হতে পারে, তবে পর্যাপ্ত টিকিট বরাদ্দ ও পর্যবেক্ষণের মাধ্যমে যাত্রীসেবা নিশ্চিত করার চেষ্টা চলছে।

মতামত দিন