জাতীয়
ছবি: সংগৃহীত

ভুয়া ফেসবুক আইডি ও অবৈধ বিজ্ঞাপন বন্ধে ডা. জাহাঙ্গীর কবিরের পক্ষে হাইকোর্টে রিট।

ডা. জাহাঙ্গীর কবিরের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুয়া ফেসবুক আইডি ও অবৈধ বিজ্ঞাপন বন্ধে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রোববার (২৫ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো.তারিকুল ইসলাম ডা. জাহাঙ্গীর কবিরের পক্ষে রিটটি দায়ের করেন।

রিটে ডাক ও টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তথ্য ও সম্প্রচার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবরা, বিটিআরসি চেয়ারম্যান, জাতীয় ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক, পুলিশের আইজিপি, ফেসবুক ও ফেসবুকের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভকে বিবাদী করা হয়েছে।

এর আগে ২০ মে মো. তারিকুল ইসলাম ডা. জাহাঙ্গীর কবিরের পক্ষে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, ডা. জাহাঙ্গীর কবিরের নামে যত ভুয়া ফেসবুক আইডি রয়েছে তা বন্ধ করা, ডা. হুমায়ুন কবিরের নামে বন্ধ থাকা মূল ভেরিফায়েড আইডিটি পুনরায় চালু করা এবং অবৈধ বিজ্ঞাপন ও প্রতারণামূলক প্রচারণা বন্ধের ব্যবস্থা নিতে হবে।

কিন্তু লিগ্যাল নোটিশের পরও কোনো পদক্ষেপ গ্রহণ না হওয়ায় হাইকোর্টে রিট দায়ের করা হলো।ডা.জাহাঙ্গীর কবিরের আইনজীবী দাবি করেন, ভুয়া আইডি ও অবৈধ বিজ্ঞাপন বন্ধ হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়ানো ও প্রতারণা রোধ হবে।

মতামত দিন