জাতীয়
ছবি: সংগৃহীত

“ইউনূস সরকারকে দিল্লির সহ্য হয় না”—মুফতি ফয়জুল করীম।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম অভিযোগ করেছেন,ইউনূস সরকারকে দিল্লির সরকার সহ্যই করতে পারে না , দিল্লি চাইছে তাকে ক্ষমতা থেকে সরাতে। তার দাবি, ভারতীয় গোয়েন্দাদের ইন্ধনে দেশের কিছু গোষ্ঠী ইউনূসকে পদত্যাগে বাধ্য করতে চায়।

শনিবার (২৪ মে) লক্ষ্মীপুরে দলীয় কার্যালয়ে এক প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন তিনি।

মানবিক করিডর প্রসঙ্গে ফয়জুল করীম বলেন, “এটা যদি কেবল ভারতের স্বার্থে হয়, তবে আমরা তার বিরোধিতা করবো। বাংলাদেশের স্বার্থ জড়িত থাকলে তখনই সমর্থন মিলবে।”

সেনাবাহিনী প্রধানের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, “দেশের সার্বভৌমত্ব রক্ষাই সেনাপ্রধানের  কাজ,রাজনীতিতে হস্তক্ষেপ তার দায়িত্ব নয়। আমরা অনুরোধ করবো, তিনি যেন নিজের এখতিয়ারে থাকেন।”

মতামত দিন