জাতীয়
ছবি: সংগৃহীত

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ১৭ ফেরি, ২০ লঞ্চ চলবে।

আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ। ঘাটে যানজট ও ভোগান্তি রোধে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তুতি চূড়ান্ত করেছে।

শনিবার সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এসব তথ্য জানানো হয়। সভায় জানানো হয়, ঈদের তিন দিন আগে ও পরে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে। তিনটি ঘাট প্রস্তুত রাখা হয়েছে। পশুবাহী গাড়িগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার হবে।

যাত্রী হয়রানি রোধে অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজি ও অজ্ঞান পার্টি ঠেকাতে বাড়তি নজরদারিতে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে সভায় পুলিশের অতিরিক্ত সুপার, বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ কর্মকর্তাসহ গণপরিবহন মালিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন

মতামত দিন