ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে রেলওয়ের টিকিট বিক্রি শুরু, অনলাইনে মিলছে সব আসন।
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এবারের যাত্রায় যাত্রীদের বাড়তি ভোগান্তি এড়াতে অনলাইনেই মিলছে সব আন্তঃনগর ট্রেনের আসন।
শনিবার (২৪ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর জন্য টিকিট বিক্রি শুরু হয়, আর দুপুর ২টা থেকে শুরু হয় পূর্বাঞ্চলের টিকিট বিক্রি। রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে,যাত্রার ৭ জুন তারিখকে ঈদের দিন ধরে টিকিট বিক্রির এই চতুর্থ দিন চলছে।
রেলওয়ের তথ্য অনুযায়ী, ঈদ উপলক্ষে পাঁচটি রুটে বিশেষ ১০টি ট্রেন চালু করা হবে। এর মধ্যে কয়েকটি চলবে ৪ থেকে ৬ জুন, আবার ঈদের পরে ফেরতযাত্রীদের জন্য চলবে ৯ থেকে ১৪ জুন পর্যন্ত।
তবে বিশেষ ট্রেনগুলোর টিকিট শুধুই স্টেশন কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে;এসব টিকিট অনলাইনে পাওয়া যাবে না। ঈদের দিনও সীমিতসংখ্যক ট্রেন চলাচল করবে।
চলতি ঈদে মোট ৪৩টি আন্তঃনগর ট্রেন চলবে দেশের বিভিন্ন রুটে। এগুলোর সম্মিলিত আসনসংখ্যা প্রায় ৩৩ হাজার ৩১৫টি। প্রতিটি ট্রেনে অতিরিক্ত ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট সংরক্ষিত থাকবে, যা পাওয়া যাবে স্টেশনের নির্ধারিত কাউন্টার থেকে।
রেলওয়ের টিকিট সংগ্রহে যাত্রীদের ‘রেলসেবা’ ওয়েবসাইটে একবার রেজিস্ট্রেশন করলেই যথেষ্ট।যারা ইতিমধ্যে নিবন্ধিত, তারা সরাসরি লগইন করেই টিকিট কাটতে পারবেন।
বিক্রির সময়সূচি:
-
পশ্চিমাঞ্চলের ট্রেন: সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে।
-
পূর্বাঞ্চলের ট্রেন: দুপুর ২টা থেকে টিকিট বিক্রি শুরু হবে।

মতামত দিন