জাতীয়
ছবি: সংগৃহীত

এক দিনে ডিএমপির ১১ কর্মকর্তার কর্মস্থল বদল।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটে দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। বৃহস্পতিবার পৃথক কার্যালয় আদেশের মাধ্যমে সংস্থাটির ১১ কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।

এর মধ্যে দারুস সালাম অঞ্চলের সহকারী কমিশনার (এসি) ইমদাদ হোসেন বিপুলকে গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগে পাঠানো হয়েছে। একই সময়ে শেরেবাংলা অঞ্চলের এসি (ট্রাফিক) জাকির হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে দারুস সালাম অঞ্চলে।

লালবাগ অঞ্চলের এসি (ট্রাফিক) মাহতাব হোসেনকে ডিবির গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। আর লালবাগ বিভাগের এসি (পেট্রল) তারেকুল ইসলামকে লালবাগ অঞ্চলের ট্রাফিক বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের এসি মনোয়ারা আকতার রিফাতকে শেরেবাংলা অঞ্চলের ট্রাফিকের দায়িত্ব দেওয়া হয়েছে। আর এসি স্বপ্না বেগমকে বদলি করে আনা হয়েছে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে।

এদিন আরও পাঁচ কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়। পৃথক দুই আদেশে পিওএম (পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট) দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপকমিশনার সাগর দিপা বিশ্বাসকে পি অ্যান্ড আর বিভাগে এবং অতিরিক্ত উপকমিশনার আরিফা আশরাফ পিংকিকে পিওএম দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে।

ট্রাফিক বিভাগেও এসেছে পরিবর্তন। শাহবাগ অঞ্চলের ট্রাফিকের এসি মেহেদি হাসান শাকিলকে নিউমার্কেট অঞ্চলে পাঠানো হয়েছে। নিউমার্কেট অঞ্চলের এসি নাসিম-এ-গুলশানকে দেওয়া হয়েছে ডিবির ওয়ারী বিভাগের দায়িত্ব। আর এসি নাদিম হায়দার চৌধুরীকে শাহবাগ অঞ্চলের ট্রাফিকের এসি হিসেবে পদায়ন করা হয়েছে।

ডিএমপি সদর দপ্তর থেকে বৃহস্পতিবার জারি করা পৃথক কার্যালয় আদেশে এসব বদলি ও পদায়নের তথ্য জানানো হয়। সব মিলিয়ে একই দিনে ১১ কর্মকর্তার কর্মস্থলে এই পরিবর্তন আনা হয়েছে।

মতামত দিন