‘যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরই খাবে’: আসিফ মাহমুদ।
আন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ক্ষমতার জন্য যে কুমির ডেকে আনা হচ্ছে, শেষ পর্যন্ত সেটিই বিপদের কারণ হবে।বৃহস্পতিবার (২২ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, “BAL, North & Delhi জোটবদ্ধ হয়ে যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরই খাবে। You're not one of them—just co-opted temporarily।”
আসিফ আরও লেখেন, “আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু। একমাত্র আফসোস—গণতান্ত্রিক রূপান্তর এবং এদেশের সাধারণ মানুষের ভাগ্য কোনো দিক থেকেই ইতিবাচক পথে এগোচ্ছে না।”
পোস্টের শেষে তিনি বলেন, “স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধহয় এদেশের স্থায়ী নিয়তি।”
এদিকে একইদিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সূত্র মতে,এ সময় দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে আসিফ মাহমুদের এই মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটি সম্ভাব্য ভাঙনের ইঙ্গিত বলেও ব্যাখ্যা করছেন।
মতামত দিন