জাতীয়
ছবি: সংগৃহীত

জাতীয় ঐক্যের জন্য ত্যাগের মানসিকতা অপরিহার্য: মিজানুর রহমান আজহারি।

জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে ত্যাগের মানসিকতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি। বৃহস্পতিবার (২২ মে) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “জাতীয় ঐক্য টিকিয়ে রাখতে আমাদের সবার মধ্যে সেক্রিফাইসিং মেন্টালিটি বা ত্যাগের মানসিকতা থাকা জরুরি।

বিভাজনের পথ ধরে কেবল অপশক্তির চক্রান্তই সফল হবে।”

পোস্টে তিনি স্মরণ করিয়ে দেন, স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা অনেক বেশি কঠিন। এ প্রসঙ্গে তিনি লেখেন, “আমরা যেন কখনো না ভুলে যাই—স্বাধীনতা ধরে রাখার লড়াইটা আরও কঠিন। শান্ত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। কারণ আমাদের একত্রিত অবস্থানই দেশের কল্যাণের ভিত্তি।”

বর্তমান সময়ের প্রেক্ষাপটে তিনি জাতিকে আহ্বান জানান সব ধরনের দ্বন্দ্ব, বিতর্ক ও বিভেদ ভুলে জাতীয় স্বার্থে এক প্ল্যাটফর্মে আসতে। তিনি বলেন, “এখনই সময় সব মতানৈক্য দূরে রেখে দেশের স্বার্থে ঐক্য গড়ে তোলার। এই ঐক্যই হবে আমাদের শক্তি, যা দিয়ে আমরা যেকোনো জাতীয় চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারব।”

আজহারির এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।অনেকেই মনে করছেন,রাজনৈতিক ও সামাজিক টানাপোড়েনের এই সময়ে এমন বার্তা জাতিকে সঠিক দিক নির্দেশনায় ভূমিকা রাখতে পারে।

মতামত দিন