জাতীয়
ছবি: সংগৃহীত

রাজধানীর কিছু এলাকায় আজ ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রাজধানীর দোলাইপাড় থেকে দনিয়া-শনির আখড়া সড়কের উভয় পাশে আজ (বুধবার, ২১ মে) দুপুর ১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মোট ৫ ঘণ্টার এই সাময়িক বিঘ্নের কথা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য ওই সময়ের মধ্যে ওই সড়কের দুই পাশে অবস্থিত সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।

তিতাস গ্যাস গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

মতামত দিন