ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে থেকে।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে বুধবার, ২১ মে থেকে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল ২১ মে বিক্রি হবে ৩১ মে’র টিকিট।
রেলওয়ে পূর্বাঞ্চলের উপপ্রধান পরিচালন কর্মকর্তা তারেক মুহাম্মদ ইমরান এসব তথ্য নিশ্চিত করেছেন।
ঈদের অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি:
২১ মে: ৩১ মে’র টিকিট,২২ মে: ১ জুনের টিকিট,২৩ মে: ২ জুনের টিকিট,২৪ মে: ৩ জুনের টিকিট
২৫ মে: ৪ জুনের টিকিট,২৬ মে: ৫ জুনের টিকিট,২৭ মে: ৬ জুনের টিকিট
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের জন্য ফেরত যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে থেকে।পূর্বের নিয়ম অনুযায়ী, পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু করা হবে সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে। একজন যাত্রী ঈদযাত্রা এবং ফেরার যাত্রায় সর্বোচ্চ একবারে চারটি করে টিকিট কিনতে পারবেন। তবে এবারের টিকিট রিফান্ডযোগ্য নয়।
ঈদ উপলক্ষে ৫ জোড়া বিশেষ ট্রেন:
ঈদযাত্রায় যাত্রী চাপ সামাল দিতে রেলওয়ে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালাবে। এর মধ্যে কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাতে অংশগ্রহণকারী মুসল্লিদের জন্য থাকবে দুই জোড়া শোলাকিয়া ঈদ স্পেশাল ট্রেন।
বিশেষ ট্রেনগুলোর রুট:
চট্টগ্রাম-চাঁদপুর: এক জোড়া
ঢাকা-দেওয়ানগঞ্জ: এক জোড়া
জয়দেবপুর-পার্বতীপুর: এক জোড়া
ভৈরববাজার-কিশোরগঞ্জ (শোলাকিয়া ঈদ স্পেশাল ৫-৬)
ময়মনসিংহ-কিশোরগঞ্জ (শোলাকিয়া ঈদ স্পেশাল ৭-৮)
কোরবানির পশু পরিবহনে বিশেষ ট্রেন:
কোরবানির পশু পরিবহনের জন্য চালু করা হচ্ছে তিনটি ক্যাটেল স্পেশাল ট্রেন।
ক্যাটেল স্পেশাল-১: দেওয়ানগঞ্জ থেকে ঢাকা, ছাড়বে ২ জুন বিকেল ৫টায় এবং ৩ জুনেও চলবে।
ক্যাটেল স্পেশাল-২: ইসলামপুর বাজার থেকে ঢাকা, ছাড়বে ২ জুন বিকেল ৩টা ৪০ মিনিটে।
রেল কর্তৃপক্ষ আশা করছে, বিশেষ ট্রেন ও টিকিট ব্যবস্থাপনার মাধ্যমে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা কিছুটা হলেও নির্বিঘ্ন করা সম্ভব হবে।

মতামত দিন