সুপ্রিম কোর্টের শুনানি সরাসরি সম্প্রচার ব্যবস্থা না থাকার কারন চেয়ে হাইকোর্টের রুল।
বাংলাদেশ সুপ্রিম কোর্টে সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ প্রশ্নসংক্রান্ত মামলাগুলোর শুনানি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা না নেওয়ার কারণ জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
মঙ্গলবার (২০ মে) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
রুলে জানতে চাওয়া হয়েছে—গণস্বার্থে সাংবিধানিক গুরুত্বপূর্ণ মামলাগুলোর শুনানি সরাসরি সম্প্রচারের জন্য কেন ব্যবস্থা নেওয়া হবে না।
চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল,তথ্য ও সম্প্রচার সচিব এবং আইন সচিবকে।
রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তাকে সহায়তা করেন আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন।
রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্ট ও জজ কোর্টের কয়েকজন আইনজীবী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের কয়েকজন শিক্ষার্থী।
আদালত এই বিষয়ে পরবর্তী আদেশের জন্য ২৬ জুন দিন নির্ধারণ করেছেন।

মতামত দিন