পীরগাছায় যমুনা নদীতে ধরা পড়ল ৭২ কেজি ওজনের বিরল বাগাড় মাছ।
রংপুরের পীরগাছায় হঠাৎ করেই দেখা মিলেছে একটি বিশাল আকৃতির বাগাড় মাছের। ওজনে ৭২ কেজি—এত বড় মাছ সচরাচর এ অঞ্চলে দেখা যায় না।
কেউ ছবিতে ধারণ করছেন, কেউবা ভিডিও করছেন মোবাইলে। অনেকেই বলছেন, এত বড় মাছ জীবনে কখনো দেখেননি।
জানা গেছে, মাছটি ধরা পড়ে গাইবান্ধার ফুলছড়ি ঘাট সংলগ্ন যমুনা নদীতে। স্থানীয় জেলে শিরিশ চন্দ্রের জালে মঙ্গলবার সকালে মাছটি ওঠে। পরে সেটি কিনে বিক্রির জন্য পীরগাছায় নিয়ে আসেন ফুলছড়ি ঘাটের ব্যবসায়ী লাল মিয়া।
তিনি জানান, মাছটি প্রতি কেজি ১,২০০ টাকা দরে বিক্রি করছেন। অনেকেই মাছটি কেনার জন্য দরদাম করছেন। পাশাপাশি কেউ কেউ মাছটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।
স্থানীয়দের মতে, এমন বিশাল বাগাড় মাছ সাধারণত রূপকথা বা গল্পেই শোনা যায়। যমুনায় মাঝে মধ্যে বড় মাছ ধরা পড়লেও ৭২ কেজির বাগাড় একেবারেই বিরল ঘটনা।
মতামত দিন