জাতীয়
ছবি: সংগৃহীত

গাজীপুর ও আশুলিয়ার গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন দাবিতে কাকরাইল মোড় অবরোধ।

গাজীপুর ও আশুলিয়ার ৯টি গার্মেন্টসের শ্রমিকরা মঙ্গলবার (২০ মে) বিকেল তিনটা থেকে কাকরাইল মোড় অবরোধ করে বকেয়া বেতন ও পাওনা পরিশোধের দাবি জানিয়েছেন।

তারা জানান, গাজীপুরের সিএনজেড গ্রুপের ৮টি গার্মেন্টস ও আশুলিয়ার চেইন অ্যাপারেলস লিমিটেড  দীর্ঘদিন ধরে তাদের বেতন বন্ধ রেখেছে।

এতে তারা মানবেতর জীবন যাপন করছেন, বাসার ভাড়া ও দৈনন্দিন খরচ চালানো কঠিন হয়ে পড়েছে।

শ্রমিকরা শ্রম ভবন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করলেও কাকরাইল মোড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এরপর সেখানেই তারা অবস্থান শুরু করেন। তারা জানান, ন্যায্য বেতন না পেলে অবস্থান চালিয়ে যাবেন।

শ্রমিকরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।

মতামত দিন