জাতীয়
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১০।

হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

সোমবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার চারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, ঢাকা থেকে সিলেটগামী রিয়েল কোচ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুজন প্রাণ হারান এবং আরও ১০ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের মধ্যে গুরুতরদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মতামত দিন