অপরাধ
ছবি: সংগৃহীত

শীর্ষ সন্ত্রাসী জাহিদুল গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

দীর্ঘদিনের তল্লাশির পর অবশেষে জালে ধরা পড়েছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি জাহিদুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ইয়াবা এবং নগদ প্রায় ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

কারওয়ান বাজারে বিএনপি নেতা মুসাব্বির হত্যাকাণ্ডে জাহিদুলের প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা। তদন্তের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় ইতোমধ্যে মামলা দায়ের হয়েছে।

চলতি মাসে রাজধানীতে চলা বিশেষ অভিযানের চিত্রও তুলে ধরেন পুলিশ কর্মকর্তা। এ পর্যন্ত তালিকাভুক্ত ১৭৮ জন চাঁদাবাজ ও তাদের ৩৪৫ সহযোগীকে আটক করা হয়েছে। সন্ত্রাসী, ছিনতাইকারী ও ডাকাত দলের ৪৭০ সদস্য এবং ৪৮৩ মাদক কারবারিসহ সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৭৬ জনে।

মতামত দিন