ধামরাইয়ে পাঁচ ইটভাটায় অভিযান, ৩০ লাখ টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধ।
পরিবেশগত অনুমোদন ছাড়া অবৈধভাবে গড়ে ওঠা পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা ও বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ঢাকার ধামরাই উপজেলায় পরিচালিত এ অভিযানে মোট ৩০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ টিম বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় এসএনবি ব্রিকস, জেএনবি ব্রিকস, এমএবি ব্রিকস, আরএসবি ব্রিকস ও আইএনসি১ ব্রিকসকে ৬ লাখ টাকা করে জরিমানা করা হয় এবং তাদের কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার জানান, সুতিপাড়া ও নান্নার ইউনিয়নের এসব ইটভাটায় পরিবেশ ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। তাই আইন অনুযায়ী জরিমানা ও বন্ধের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোছা. জেসমিন আক্তার। উপস্থিত ছিলেন পরিদর্শক এস. এম. মঞ্জুর-উল-আলম।

মতামত দিন