অপরাধ
ছবি: সংগৃহীত

সাভারের আলোচিত সেই সিরিয়াল কিলারের মৃত্যু।

নিজেস্ব প্রতিবেদক:

সাভারে একাধিক হত্যাকাণ্ডে জড়িত আলোচিত ব্যক্তি মশিউর রহমান খান সম্রাট, যিনি সবুজ শেখ নামেও পরিচিত, মারা গেছেন। সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বাসিন্দা এই ব্যক্তি কারাগারে থাকাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ভোরের দিকে বুকে তীব্র ব্যথা শুরু হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে সকাল সাড়ে সাতটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৫ থেকে ২০২৬ সালের মধ্যে সাভার এলাকায় ধারাবাহিক কয়েকটি হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা পাওয়া যায়। অভিযোগ রয়েছে, একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টারকে তিনি ফাঁদ হিসেবে ব্যবহার করতেন। সেখানে ডেকে এনে একাধিক ব্যক্তিকে হত্যা করা হতো।

ঘটনাগুলোর সময় সিসিটিভি ফুটেজে নিহতদের মরদেহ বহনের দৃশ্য প্রকাশ্যে এলে ব্যাপক আলোড়ন তৈরি হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা ছিল এবং তদন্তে স্বীকারোক্তি ও প্রযুক্তিগত প্রমাণসহ বিভিন্ন তথ্য পাওয়া গেছে।

মতামত দিন