সিরাজগঞ্জের কাজিপুরে জঙ্গল থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৯৫ বস্তা চাল উদ্ধার।
নিজেস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের কাজিপুরে ঝোপঝাড়ের ভেতর ফেলে রাখা অবস্থায় খাদ্যবান্ধব কর্মসূচির ৯৫ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
উদ্ধার করা এসব চাল চালিতাডাঙ্গা বাজার এলাকার একটি পুরোনো গুদামের পেছনের জঙ্গল থেকে পাওয়া যায়।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল রাত ৯টার দিকে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয়।
প্রশাসনের তথ্য অনুযায়ী, চালগুলো স্বল্পমূল্যে বিক্রির সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির অংশ ছিল। এসব চাল ১৫ টাকা কেজি দরে বিক্রির জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। পরে সেগুলো উপজেলা খাদ্য গুদামে সংরক্ষণ করা হয়েছে।
ইউএনও আরও জানান, আদালতের নির্দেশ মেনে জব্দ করা চাল উন্মুক্ত নিলামে বিক্রি করা হবে। নিলাম থেকে পাওয়া অর্থ সরকারি কোষাগারে জমা হবে।
মতামত দিন