অপরাধ
ছবি: সংগৃহীত

বরিশালের বানারীপাড়ায় রাজনৈতিকভাবে নিষিদ্ধ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

বরিশালের বানারীপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে পাইপগান, কার্তুজ এবং দেশীয় ধারালো অস্ত্রসহ আওয়ামী লীগের সাবেক নেতা ও ইউনিয়ন নেতা তারিকুল ইসলাম তারেককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার করা হয়েছে বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার গ্রামের বাড়ি থেকে।

তারেক উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এবং সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ২০১১ সালে তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

বানারীপাড়া থানার ওসি মজিবর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে তারেককে আটক করা হয়। এ সময় একটি পাইপগান, ৮টি কার্তুজ, দুটি ছেনি এবং একটি রামদা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মতামত দিন