অপরাধ
ছবি: সংগৃহীত

ভালুকায় দিপু হত্যা মামলার মূল আসামি ইয়াছিন আরাফাত গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের ভালুকায় পাইওনিয়ার নিটওয়্যার বিডি লিমিটেডে দিপু চন্দ্র দাস (২৮) হত্যাকাণ্ডে আরেকজন মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. ইয়াছিন আরাফাত (২৫)কে বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে ডিএমপির সহযোগিতায় আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সময় ফ্যাক্টরির গেটে জনসমাগম সৃষ্টি করা, দিপু চন্দ্র দাসকে সংঘবদ্ধভাবে মারধর করে হত্যা করা এবং লাশ রশি দিয়ে স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় নিয়ে গিয়ে পোড়ানোর ঘটনায় ইয়াছিনের সরাসরি নেতৃত্বের প্রমাণ রয়েছে।

গ্রেপ্তারকৃত ইয়াছিন আরাফাত ভালুকার দক্ষিণ হবিরবাড়ির কড়ইতলা মোড় এলাকার গাজী মিয়ারের ছেলে। তিনি ভালুকার স্থায়ী বাসিন্দা হলেও প্রায় ১৮ মাস ধরে কাশরের শেখবাড়ী মসজিদে ইমাম এবং মদিনা তাহফিজুল কুরআন মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। হত্যাকাণ্ডের পর তিনি আত্মগোপনে যান। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, পলাতক অবস্থায় টানা ১২ দিন তিনি ঢাকার বিভিন্ন মাদ্রাসায় অবস্থান করতেন, এমনকি সুফফা মাদ্রাসায় শিক্ষকতার জন্যও যোগদান করেছিলেন।

পুলিশ বলেছে, হত্যাকাণ্ডের দিন ফ্যাক্টরির গেটে সৃষ্টি উত্তেজনা, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং আগের গ্রেপ্তারকৃত আসামিদের জবানবন্দির ভিত্তিতে ইয়াছিনের সম্পৃক্ততা স্পষ্ট হয়েছে। দেশটির একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে সংঘটিত এই হত্যাকাণ্ডকে পুলিশ নৃশংস ও চাঞ্চল্যকর হিসেবে আখ্যায়িত করেছে।

দিপু হত্যা মামলায় এ পর্যন্ত মোট ২১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৩ জন গুরুত্বপূর্ণ সাক্ষী আদালতে ১৬৪ ধারায় সাক্ষ্য দিয়েছেন এবং ৯ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ পর্যন্ত ১৮ জন আসামিকে রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলমান আছে।

মতামত দিন