অপরাধ
ছবি: সংগৃহীত

পান্থপথে গুলিতে প্রাণ গেল স্বেচ্ছাসেবক দল নেতার।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর পান্থপথ এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির। বুধবার রাতে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গ্রিন রোড এলাকায় গুলিবিদ্ধ হন মুসাব্বির। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম জানান, একই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, হামলার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

মতামত দিন